Sunday, November 3, 2024

এক সমুদ্র ভালোবাসা পেয়েও যে ধরে রাখতে পারলো না!



 প্রচন্ড ভালোবাসার পরেও যার

আপনার হতে পারলাম না,

তার জন্য আর মন খারাপ হয় না

শুধুই হয় ক'রু'ণা।


এক সমুদ্র ভালোবাসা পেয়েও যে

ধরে রাখতে পারলো না!

আ'ফ'সো'স একদিন তার হবে উপলব্ধি করে,

নিঃ'স্বা'র্থ ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার হয় না।


খোলা বইয়ের ন্যায় পেয়েও যে আমার আমিকে

বিন্দুমাত্রও পড়তেই পারলো না,

তাকে হা'রা'নোটা প্রথম প্রথম ক'ষ্টের লাগলেও

আজকাল শুধুই স্বস্তির ঠিকানা। 


সেদিন থেকেই বুঝতে শিখেছি

যেদিন তার বুঝেছিলাম ছ'ল'না

আজকাল আর তাই আ'বে'গে

একদমই ভেসে বেড়াই না।


ভালো থাকুক তবুও সে-

যে আমাকে ভালোবাসতে পারলো না!

আমিও ভালো থাকবো তাকে নিয়ে,

যার হৃদয় জুড়ে শুধুই আমার বসত খানা।


"এক সমুদ্র ভালোবাসা ভাগ্য সবার হয় না"


__ রুমা রাণী ঘোষ -

No comments:

Post a Comment

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...