Sunday, November 10, 2024

তুমি অন‍্য কারো জানার আগেই তোমায় ভালোবেসে ফেলেছি।


 #তুমি অন‍্য কারো জানার আগেই তোমায় ভালোবেসে ফেলেছি।যখন জানতে পারলাম তুমি অন‍্য কারো ভালোবাসার মানুষ,সাত পাকের বাঁধনে,জন্ম জন্মান্তরের প্রতিশ্রুতিবদ্ধ তখন ভালোবাসাকে গলা টিপে হত‍্যা করি কিভাবে?আর ভালোবাসার আত্মহত‍্যা!সেটা কি সম্ভব!

না,সম্ভব নয়।

ভালোবাসা যে আইন কানুন ব‍্যারিকেড কিছুই মানে না।

আমিও যে সামাজিক দায়বদ্ধতার ঘেরাটোপে এক দক্ষ অভিনেতা,সুসম্পর্কের অভিনেত্রী,চলুক অভিনয় আপন ছন্দে।

আমি না হয় কল্পনাতেই তোমায় ভালোবেসে সুখী হই। একটা ছোট্ট কুঁড়েঘরে আমাদের ছাই রং এর সংসার,তুমি আমি মুখোমুখি হাতের ওপর হাত রেখে চোখে চোখ রেখে স্বপন দেখি।

তোমাকে কোনোদিন পাব না জেনেও সহস্রবার আমি মনে মনে বলে উঠি "ভালোবাসি"।

ঐ মায়াচোখে চোখ রেখে কোনোদিনবলা হয়ে ওঠেনি আমি তোমায় ঠিক কতোটা ভালোবাসি,আমি ঠিক কতোটা তোমার মায়ায় বাঁচি।

বলা হয়নি,হয়তো হবেও না।

তবে...

আমার মনের ভেতর তৈরী হওয়া উষ্ণ প্রস্রবণে যেদিন অবগাহন করবে অনুভূতিতে নিমজ্জিত হয়ে,তুমি উতলা হয়ে,হন‍্যে হয়ে খুঁজবে,আমার বিশ্বাস আমি যে নিখাদ ভালোবাসা স্তরে স্তরে তোমার জন‍্য রচনা করেছি তা একদিন তোমায় স্পর্শ করবে।ক্লান্ত পথিক যেমন একটু শীতল জলে তপ্ত গলা ভিজিয়ে শান্তি পায় তেমনি তুমিও শান্তি খুঁজবে আমার মধ‍্যে।

একবার কথা বলার জন‍্য,একটিবার দেখার জন‍্য  ছটফট করবে।

কিন্তু...

সময় যে ধরে রাখা যায় না,চাইলেও হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা যায় না।তোমার সাথে কথা বলার জন‍্য আমি যেমন ব‍্যাকুল হই,তেমনি তুমিও হবে।আমার যোগ‍্যতা বলতে আমি শুধু উজাড় করে ভালোবাসতে পারি।

আর যে কিছুই পারিনা।

শিউলির মতো ফুরিয়ে যাওয়ার আগে আমায় তুমি কুড়িয়ে নিও প্রিয়।

✍হৃদয়ের ছোঁয়া🌻

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...