Wednesday, November 6, 2024

আপনি যখন কারও প্রেমে পরবেন


 আপনি যখন কারও প্রেমে পরবেন তখন খেয়াল করে দেখবেন, আপনার শুধু মাত্র মানুষটা কে ভালো লাগছে। হয়তো মানুষটার চোখ আপনার ভালো লাগছে, তার চুল ভালো লাগছে, হয়তো তার ঠোঁটের ভাঁজ আপনাকে অতীতের কারো মুখের আদলের কথা মনে করিয়ে দিচ্ছে যে এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় আপনার হাতের মুঠো ছেড়ে একা ফেলে চলে গিয়েছিলো। প্রেম জিনিসটা মূলত একমুখী। একটা নিদৃষ্ট জিনিসের প্রতি আকর্ষন। মানুষটার একটা বিশেষ অংশের প্রতি মোহ। সেটা হাসি থেকে কাশি যে কোন কিছুই হতে পারে।


ভালোবাসা ব্যাপারটা সম্পুর্ণ আলাদা। ভালোবাসা বহুমুখি। 'ভালোবাসি' শব্দটার ব্যাপকতা বিশাল। কেউ যখন কাউকে ভালোবাসে, তখন সে অবশ্যই মানুষটা সহ তার চারপাশের সব কিছুর প্রেমে পরবে। মানুষটার সাদা শার্ট থেকে শুরু করে তার বাড়ির পাশের ডোবায় অযত্নে বেড়ে ওঠা কলমি শাঁকের লতার দিকেও সে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। দড়িতে ঝোলানো সদ্য শুকোতে দেয়া তার সবুজ শাড়ি থেকে ড্রেসিং টেবিলের আয়নার কোনে আঁটকে রাখা কালো ছোট্ট টিপের খেয়াল সে রাখবে। কেউ যখন কাউকে ভালোবাসবে তখন সে আসলে উলটো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটার পুরো জগতটাকেই ভালোবাসবে। সে জগতে মানুষটার পরিবার থেকে শুরু করে, বন্ধু, কলিগ অল্প অথবা স্বল্প পরিচিত সবাই থাকে। কেউ যখন কাউকে ভালোবাসবে, সে তার সমস্ত অস্তিত দিয়ে ভালোবাসার মানুষটাকে রক্ষা করার চেষ্টার সাথে সাথে তার পরিবার কেও আগলে রাখবে। কেউ যখন কাউকে ভালোবাসবে, সে কোন ভাবেই তার ভালোবাসার মানুষকে কারোও কাছে কখনো ছোট হতে দেবে না। 


প্রেম এক সময় কেটে যায়। ভালোবাসা উলটো। এটা নিয়ম করে বাড়ে। প্রেমে পরলে মানুষ এক সময় উঠে দাঁড়ায়। ভালোবাসা চোরাবালি। প্রতিদিন আর একটু করে তলিয়ে দেয়।


কাউকে চাইলেই দুম করে বলে দেয়া যায়... "তোমার প্রেমে পরেছি"। ভালোবাসা অন্য জিনিস। ভালোবাসি বলতে গিয়ে গলা শুকিয়ে যায়, জিভ জড়িয়ে যায়। একশ নির্ঘুম রাত কাটিয়ে দেয়ার পরেও তাকে জানাতে না পারার অসহায়ত্বের নামই 'ভালোবাসা'।


মানুষ প্রেমে পরে হাজারবার। ভালোবাসা সীমিত। প্রেমে মিশে থাকে 'ইগো', ভালোবাসায় 'স্যাক্রিফাইস'।


প্রেমে পরে আজ পর্যন্ত কাউকে জীবন হারাতে হয়নি। ভালোবেসে মানুষ এক জীবনই মরে যায় অসংখ্যবার।    


#Copy

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...