Saturday, November 2, 2024

ভালোবাসা নিয়ে অদ্ভুত ও অজানা মনস্তাত্ত্বিক তথ্য


 

"ভালোবাসা নিয়ে অদ্ভুত ও অজানা মনস্তাত্ত্বিক তথ্য"


১) একজন পুরুষ একজন নারীর তুলনায় অনেক দ্রুত প্রেমে পড়ে। অর্থাৎ নারীদের কারুর প্রেমে পড়তে যদি পনেরো দিন সময় লাগে, তাহলে পুরুষদের প্রেমে পড়তে সময় লাগে মাত্র আট সেকেন্ড।


২) হ্যা সিনেমায় কিছুটা ঠিকই বলে। ভালবাসা সত্যিই অন্ধ। অন্তত সাইকোলজি তো তাই বলছে। যারা সত্যি ভালবাসে তাদের কাছে এটা কোন ম্যাটারই করেনা যে তাদের প্রেমিক/প্রেমিকা কে লোকে খারাপ বলে না ভালো। হাজার খারাপ হলেও তাদের চোখে তাদের প্রেমিক/প্রেমিকা  সবসময় পারফেক্ট।


৩) "ভালবাসা মন দেখে হয়"- মনস্তত্ত্বের বিচারে এটা ডাহা মিথ্যে রটনা একটা। সাইকোলজি বলছে, ভালবাসা সবসময় শুরু হয় কোন মানুষের শারীরিক সৌন্দর্য্য বা শারীরিক আকর্ষণ থেকেই। তারপর মন, মানবতা, ভবিষ্যৎ এসব ব্যাপার আসে।


৪) হৃদয়ভঙ্গের যন্ত্রনাকে খুব হালকা ভাবে নেওয়ার কিছু নেই। সাইকোলজিস্টদের মতে মানব ব্রেন এই যন্ত্রনাকে ট্রিট করে প্রচন্ড শারীরিক যন্ত্রনা হিসেবেই।


৫) সাইকোলজিস্টদের মতে, ভালবাসা হল ড্রাগের মতই। অনেকটা কোকেনের নেশার মত। একবার এই নেশায় আক্রান্ত হলে তাকে থামানো খুবই কঠিন হয়ে যায়। যতই ভালবাসা সে পাক, কিন্তু সবসময়ই সে আরো বেশি চাইবে।


৬) অনেকেই বলে দেখবেন, যে মনের মিল না হলে দুটি মানুষের মধ্যে ভালবাসা কখনই সম্ভব হয়না। আমি জানিয়ে রাখি, এই তথ্যটা একদমই ভুল। মনস্তত্ত্ব বলছে, বিপরীত মনের মানুষদের মধ্যে ভালবাসার সম্পর্ক বরং আরো বেশি দীর্ঘস্থায়ী হয়, সিমিলার মনের মানুষদের মধ্যে সম্পর্কের তুলনায়।


৭) আমাদের মনস্তত্ত্ব সত্যিই খুব অদ্ভুত। দুঃশ্চিন্তা হোক বা মনখারাপ, সেই সময় আমরা যদি আমাদের ভালবাসার মানুষের কথা ভাবি বা ছবি দেখি তাহলে আমাদের ব্রেন আমাদের মন থেকে এই দুঃশ্চিন্তা বা মনখারাপের ফিলিংস মুছে দেয়।


৮) সিনেমাতে যেমন সেই প্রাচীন যুগ থেকেই ভালবাসার বাসস্থান হিসেবে মানুষের হৃদয় বা দিল বা হার্ট বোঝানো হয়েছে, তা কিন্তু ভুল। ভালবাসার ফিলিংস এর সাথে আমাদের হৃদয়ের কোন সম্পর্কই নেই। ভালবাসার ফিলিংস তৈরী হয় আমাদের ব্রেনের কিছু কেমিক্যাল রিয়াকশন থেকে।


No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...