Sunday, November 10, 2024

_কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো..!


 _কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো..! ভাঙ্গা স্বপ্ন, ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে এক আস্ত মানুষ..! 

রংহীন, স্বপ্নহীন, মায়াহীন জীবন টা বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যার প্রতিদিনের রুটিন..! বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ.!

এই মানুষ গুলোর জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না। দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না। রোজ নিয়ম করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফোটে না। সোনা রোদে মনের উঠোন ঝলমল করে চমকে ওঠে না..! চৌকাঠে সুখ এসে বাসা বাঁধে না।

এই মানুষ গুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মত.! অযত্নে ধূলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে.! যত্ন না পেলেও সৌন্দর্য বিলাতে ভোলে না.! 

রেল লাইনের পাশে যুগের পর যুগ মাথা উচু করে দাঁড়িয়ে থাকা বকুল , কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মত..! ঝড় ঝাপটা যতই হোক - নিজে ভেঙে গিয়েও অন্যকে ছায়া দিয়ে ভোলে না.!

এই মানুষ গুলো কখনও আকাশের মত দূর থেকে সঙ্গ দেয়, কখনও পাহাড়ের মত ঢাল হয়ে দাঁড়ায়, আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিন গুলোতে..! কারণে অকারণে এই মানুষগুলো রোদের মত হাসতে জানে.! তুমি ওদের দুঃখ টের পাবে না..!

তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে.! তুফান হয় তোলপাড় করে দিতে জানে.! আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে.! এরা যতটা ভালবাসতে জানে ততটা ঘৃণা করতে জানে.! কাছে টানতে জানলে তাকে নিমিষে দূরে ঠেলতে জানে.!

এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না.! ভুল ক্ষমা করলেও বিশ্বাস ঘাতকের ক্ষমা নেই এদের কাছে.! এদের জীবনে বেঈমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব.! এই মানুষ গুলোর ঘৃণা আর ভালোবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ংকর সুন্দর...... 😊❤

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...