Wednesday, November 6, 2024

মানুষ অকারণে নিজেকে একলা করে ফেলে না।


 মানুষ অকারণে নিজেকে একলা করে ফেলে না। কোলাহলকে দূরে ঠেলে শুনশান নীরবতার প্রেমে পড়ে না। অসম্ভব সব কষ্টগুলোকে মুক্তি না দিয়ে বুকের মধ্যে দলাপাকিয়ে রাখে না। যন্ত্রণায় কুকড়ে গিয়েও মুখ ফুটে বলে না ‘ভালো নেই’। চোখের জল মুছতে মুছতে মিথ্যে হাসি হাসতে ভুলে না। চাঁদ দেখার মুগ্ধতা, সকালের কুয়াশার মিষ্টতা এর অনুভূতি দূরে সরিয়ে রাখে না।


আসলে মানুষ এসব বাধ্য হয়েই করে। যখন তাকে বোঝার মতো কেউ থাকে না। তখন তাকে বাধ্য হয়েই বদলে যেতে হয়। কাদামাটির মতো নরম হৃদয়টাকে কংক্রিটের মতোন শক্ত করে ফেলতে হয় অনায়াসে। নিজেকে দাঁড় করিয়ে রাখতে হয় মজবুত প্রাচীরের মতোন, যেন কোনো ঝড় ঝাপটায় তাকে কাবু করতে না পারে। কেউ যাতে বুঝতে না পারে তার অসুস্থ বুকের ভেতরটা।


এইযে মানুষটা এতোটা বদলে গেলো, শক্ত করে নিলো নিজেকে নিজেরই হাতে। এর দায়ভার কার? তার নিজের নাকি প্রিয়ের মুখোশের আড়ালে অপ্রিয়ের হাতছানির?

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...