Thursday, November 28, 2024

কতদিন চলে গেল

 কতদিন চলে গেল

কত সময় ফুরাল ।

জীবনের সব চাওয়ার মাঝে

প্রথম চাওয়া ছিলে তুমি ,

সেই তোমাকেই পাওয়া হল না । 

অসময়ে নীল আকাশে যে ঝড় ওঠে

তেমনি ঝড় বয়ে যায় আমার অন্তরে ।

কখনও কি খবর রেখেছ ?

কেনো জীবনে এলে , কেনো ভালবাসলে

আজও ভাবী একান্তে । 

জীবনে সব সুখ আলো নিয়ে আসে না 

কিছু সুখ আঁধারেই রয়ে যায় ।

আলো আঁধারের জীবনে

চাওয়া পাওয়ার শূন্যতা থেকে যায় ,

কোনদিনও সেই শূন্যতা পূরণ হয় না ।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...