Friday, November 15, 2024

পৃথিবীতে আপনার নিকটে থাকা মানুষটা যখন দুরত্বে সুখ খুঁজে,তখন বুঝে নিতে হয় ,


 পৃথিবীতে আপনার  নিকটে থাকা মানুষটা যখন দুরত্বে সুখ খুঁজে,তখন বুঝে নিতে হয় , ভালোবাসায় লিকেজ ছিল তার কারনে কমিটমেন্ট  সম্পর্কে থেকেও সে অন্য কোন কিছুতে নিজের জন্য সুখ  খুঁজে নেয় ।


ভালোবাসায় , লিকেজ মানে -মানসিক শান্তি আপনার নিকট সে খুঁজে পাচ্ছেন না ।তাই কাছে থেকেও আপনি তার কাছে অচেনা । ভালোবাসায় দুরত্ব চলে আসে অনেক কারনে ।

আপনার ক্রমাগত মুখ ফিরিয়ে নেওয়া , আপনার সম্পর্কে যতটুকু সময় , কেয়ার ও মর্যাদা দেওয়া দরকার তা না দেওয়া, কারনে অকারনে অভিযোগ করা ,  একজন অন্য জনকে বুঝতে না পারা , এটা কারনে আমাদের অতি প্রিয় মানুষটা একসময় অপ্রিয়তে এবং অচেনা কেউ রূপান্তর হয় ।


প্রতিটা সম্পর্কে গিভ ইন টেক ব্যাপারটা অবশ্যই আছে , কেউ যদি দিনের পর দিন আপনার অপেক্ষায় তার সময়টা ব্যয় করে অথচ আপনি , জেনে ও বুঝেও তার সাথে আপনার খেয়াল খুশিমত ব্যাবহার করে থাকেন , তবে সে মানুষটা একদিন নিজের অজান্তেই আপনার সাথে দুরত্ব তৈরী করবে ।ভালবাসায় মুড অনুযায়ী কারো সাথে ব্যাবহার করা উচিত নয় । আমরা কেউ কারো মনের মতো হতে পারিনা কিন্তু চেষ্টা করতে পারি । সেক্রিফাইজ খুব জরুরী যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে ।


স্বামী-স্ত্রী , প্রেমিক প্রেমিকা , যে কোন সম্পর্কে আমরা তখনই দুরত্ব সৃষ্টি করি যখন দেখতে পাই , সম্পর্কটা আমাদের আত্নতৃপ্তি দিতে ব্যর্থ  হয় ।সম্পর্কে , সম্মান , যত্ন , সাপোর্ট , মানসিক শান্তি , ও সবশেষে ভালোবাসার দরকার হয় ।যখন আমরা এ গুলো খুঁজে না পাই তখন একজন মানুষের কাছের মানুষ অচেনা হবে এটাই স্বাভাবিক । আমরা অনেকেই ভালোবাসাহীন  সম্পর্ক গুলোতে থেকে যাই অনেক সময় , পারিবারিক অবস্থানের কারনে অথবা , সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত চিন্তায় ।

মন থেকে আমরা বাস করি একে অপরের চেয়ে হাজারও গুন দূরে । 

Copy 

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...