Monday, November 18, 2024

জরুরী নয় সঙ্গী সব সময় তোমায় মূল্য দেবে।


 জরুরী নয় সঙ্গী সব সময় তোমায় মূল্য দেবে। সে নারী হোক বা পুরুষ। লেখাটা উভয়ের ক্ষেত্রেই। প্রেম করে বিয়ে,প্রেম পর্বে চরম ঘোরাফেরা আনন্দ করা সিনেমা যাওয়া পার্কে ঘুরতে যাওয়া সব কিছুই ছিল। কিন্তু যেই বিয়ে হলে গেলো সবটা যেন বালি চাপা পড়ে গেলো। আগে অফিস থেকে বেরিয়ে কখন দেখা হবে এই আশাতে দিক শূন্য হয়ে দৌড়ানো ছিল এখন সেই সঙ্গী যখন পার্মানেন্ট হয়ে গেছে অফিস থেকে ঢিমে তালে ফিরতে ইচ্ছা করে। কারণ বাড়ি গেলেই সেই এক মুখ। এখন আর কোনো নতুন উত্তেজনা নেই। সবটা পাওয়া হয়ে গেছে যে। নানা এটা পুরুষদের দোষ দেওয়ার জন্য লিখছি না এমন অনেক মহিলা আছেন যারা এইরকম করেন। আমি দুই তরফের অবহেলার কথা বলছি।

যৌবন কাল বাড়ির বউ ডাল,ভাতের মত আর স্বামী মেদ্দা মারা ( অনেক পুরুষ আর নারীর কাছেই)।

তাই চুটিয়ে অফিস বন্ধু, অফিস পার্টি, অফিস ট্যুর সব চলছে সাথে গ্লাস তো আছেই। তার সাথে চলে দিনের পর দিন সঙ্গীর প্রতি অবহেলা।

সঙ্গী সময় চাইলে বিরক্তি, অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা তোমার জন্য আমার স্বাধীন জীবন নষ্ট হয়ে গেছে এই ডায়লগ।।

এই তো হয়ে আসছে। এত মানসিক চাপ, অবহেলা, একাকীত্বের যন্ত্রণা সহ্য করতে করতে সেই মানুষটি ( সে পুরুষ হোক বা নারী ) নিজের একটা কমফোর্ট জোন খুঁজে পায় তখন ও ঐ স্বার্থপর মানুষগুলোর জ্বালা ধরে।

কারণ তাদের ঐ আমোদ প্রমোদ তখন এক ঘেয়ে হয়ে গেছে। বাইরের জগৎ আর ভালো লাগছে না। তখন তারা বাড়ি ফিরে আসে। আবার এসেই আশা করে যাকে এত দিন অবহেলা করেছিলো সে এখনো পথ চেয়ে বসে আছে তার জন্য।

না আমি এটা বলতে চাইছি না যে সঙ্গী সময় দেয় না বলে পরকিয়া করো। এমন অনেক কাজ আছে যেখানে নিজেকে ইনভলব করা যায়। 

টুইস্ট টা এখানেই সেই অবহেলিত সঙ্গী যখন নিজের কাজের ওপর বা যে কোনো ভালো কিছুর ওপর ফোকাস করছে তখন ঐ চূড়ান্ত স্বার্থপর মানুষটাই বলবে " আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না"

" তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত"

"একটু কথা বলা যায় না তোমার সাথে"


আরো কত কি,,, কিন্তু এরা এটা বোঝে না আজ এই দিনটা তৈরি হয়েছে শুধু তাদের কারণেই। তাদের অবহেলার ফল এটা। জীবনে কোনো কর্ম বিফলে যায় না। সকল কর্মের ফল আছে। কাজেই আজ তোমার অবহেলার কারণে আমি আমার জগৎ পরিবর্তন করে ফেলেছি। সেখানে আমাকে আর কেউ আঘাত করতে পারে না।। সেখানে আমি নিজেই আমার বন্ধু। 

হ্যাঁ অবহেলা মানুষকে একা পথ চলতে শিখিয়ে দেয়।

✍️©️®️

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...