Tuesday, November 5, 2024

তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার পরাণ পুড়বো পোড়া কাগজের মতোন।


 তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার পরাণ পুড়বো পোড়া কাগজের মতোন। তহন কাঁনতে থাকবা রাইতের আন্ধারে। চোখ গড়াইয়্যা জল বাইয়্যা বাইয়্যা পড়বো টিনের চাল থেইক্যা টপটপ কইরা পড়া বৃষ্টির লাহান।


তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার হৃদপিণ্ড কাঁপবো মাঘ মাসের বেবাক শীতে কাঁপতে থাকা মানুষটার মতোন। তহন ভিতর খানে’র হু-হু ব্যথায় চোখে-মুখে ধোঁয়াশা দেখবা ঘনকালো কুয়াশার লাহান।


তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তুমি ম্যালা আপসোস করবা-লটারির শেষ নাম্বারটা মিল না থাকবার কারণে পুরস্কার না পাওয়া ছেলেরটার মতোন! যেমন কইরা ন্যায় বিচারের আশায় স্বাক্ষীর অভাবে হাইরা যাওয়া মানুষটা হতাস হইয়্যা থাকে আফসোসের হিসেব কঁষতে কঁষতে।


তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার ম্যালা দুঃখ হইবো বাবার মৃত্যুর নির্মম দৃশ্য নিজ চোখে দেখ্যা ছেলেটার মতোন। তহন কষ্টের আঘাতে ক্ষত-বিক্ষত হইয়্যা যাইবো ভিতরখান চুরির আঘাতে কুঁ|পিয়ে হ|ত্যা করা একটা লা| শের লাহান!


তুমি দেইখ্যা নিও একদিন আমার লাইগ্যা তোমার বেবাক ক্ষতি হইয়্যা যাইবো কালবৈশাখী ঝড়ে নুইয়ে পড়্যা ধান ফসলের মতোন! তহন কপালের দোষ দিতে থাকব্যা ৩২ পাইয়্যা ফেইল করা ছেলেটার লাহান।


তুমি দেইখ্যা নিও একদিন তোমার মন আমার লাইগ্যা কাঁইন্দা কাঁইন্দা কইবো তুমি আকাশের তারা খুঁজতে গিয়্যা চাঁদ নক্ষত্র হারাইয়্যা ফেলছো! তয়, সেদিন হয়তো আমার শুকতারা হইয়্যাও দেহা মিলবো না তোমার লগে।


✍️ আসিফ হুসাইন

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...