Thursday, January 21, 2016

সেই তুমি by তুহিন

তুমি কি সেই
তুমি ?
যাকে
ভালোবেসে
ছিলাম,
যাকে সবচেয়ে
আপন মানুষটি
ভেবে ছিলাম,
একটু একটু করে কাছে পাওয়ার স্বপ্ন দেখে
ছিলাম ।
তোমার ছবির দিকে তাকিয়ে নিজেকে
বিশ্বাস করাতে কষ্ট হয়,
এই তোমাকে ভালোবেসে ছিলাম ?
বিশ্বাস করতে কষ্ট হয়,
এই তুমি সেই তুমি নও ।
কারন, তুমি সময়ের প্রয়োজনে সবচেয়ে আপন
মানুষটি কে ভুলে যেতে পেরেছো,
মুছে দিতে পেরেছো হৃদয় থেকে পুরোনো
দিনের স্মৃতি,
ধ্বংস করে দিতে পেরেছো কারো তিল তিল
করে গড়া স্বপ্ন গুলো,
এলো মেলো করে দিতে পেরেছো কারো
জীবন ।
তাইতো আজ শুধু বলবো কারো জীবন গড়ে
দিতে না পারলেও,
আমার মতো আর কারো জীবন ধ্বংস করে দিও
না,
কারন, সত্যিই তুমি বোঝো না স্বপ্ন ভাঙ্গার
কষ্ট কি ।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...