Monday, January 18, 2016

কান পেতে রই

আমি কান পেতে রই.......
ও আমার আপনহৃদয় গহন-দ্বারে
বারে বারে কান পেতে রই |
কোন্ গোপন বাসীর কান্নাহাসির গোপন কথা
শুনিবারে-
বারে বারে কান পেতে রই ।।
ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে,........
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীনঅন্ধকারে
বারে বারে কান পেতে রই ।।
কে-সে মোর কে-ই বা জানে,
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না-বা ।
মাঝে মাঝে তার বারতা
আমার ভাষায় পায় কি কথা রে,....
ও সে আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে
বারে বারে কান পেতে রই ।।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...