Tuesday, January 19, 2016

টিপস : মুখের অবাঞ্ছিত লোম দূর করুন।

প্রত্যেক নারীর স্বপ্ন, বিশ্বের সবচেয়ে
সুন্দরী হয়ে ওঠা। মুখের অবাঞ্ছিত
লোমের সমস্যায় ভুগে থাকেন অনেক
নারী এবং অনেক পুরুষও। কপালে বা
গালে, ঠোঁটের উপরে বাড়তি লোম
সৌন্দর্যটাই যেন নষ্ট করে দেয়। সব
সাজগোজ, ত্বকের যত্ন সবই বৃথা হয়ে যায়
যদি মুখের ত্বকে অবাঞ্ছিত লোম থাকে।
ত্বককে কোমল ও চকচকে করে তুলতে
রাতদিন ঘষা মাজা চলছে। যাতে সুন্দর
মুখশ্রী দেখে কেউ বয়সের মালুম না
করতে পারে। কিন্তু অমনি ছুটতে হয়
পার্লারে। রোজকার এই সমস্যার সমাধান
আপনি নিজেই করতে পারবেন। তাও
আবার ঘরে বসেই। ফেশিয়াল হেয়ার তুলে
ফেলতে জেনে নিন কয়েকটি ঘরোয়া
পদ্ধতি।
১) জিলেটিন ফেস মাস্কঃ
মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলতে এই
ফেসপ্যাক অত্যন্ত কার্যকরী যা
বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। এই
প্যাক তৈরি করতে ১ টেবিলটামচ
জিলেটিন, ২ থেকে ৩ টেবিল চামচ দুধ,
লেবুর রস ও ল্যাভেন্ডার তেল লাগবে।
মিশ্রণটি তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট
মাইক্রোওয়েভে গরম করে নিন। অল্প
ঠান্ডা হলে মুখের সমস্ত অংশে ওই
মিশ্রণটি লাগিয়ে ফেলুন। এমনকী, যে সব
অংশে অবাঞ্ছিত লোম রয়েছে
সেখানেও মিশ্রণটি লাগান। মিনিট
পাঁচেক রেখে মাস্কটি তুলে ফেলতে
হবে। তারপরেই দেখতে পাবেন,
ফেশিয়াল হেয়ার তো বটেই ব্লাকহেডের
খোসাও উঠে গেছে।
২) কমলালেবু ও লেবুর খোসার ফেশিয়াল
মাস্কঃ
এই মাস্ক খুবই কার্যকরী। কাঁচা বা শুকনো
কমলালেবু ও লেবুর খোসা, গোলাপ জল,
ওটমিল ও অলিভ অয়েল দিয়ে একটা মাস্ক
বানিয়ে নিন। প্রত্যেক সপ্তাহে ২ থেকে
৩ দিন, ৫ থেকে ৮ মিনিটের জন্য মুখে
লাগান। এই মিশ্রণটি ত্বককে
ভালোভাবে পরিষ্কার করবে ও উজ্জ্বল
করে তুলবে।
৩) বার্লি স্ক্রাবঃ
যদি আপনার মুখে একগাদা চুল থাকে, তবে
এই স্ক্রাব আপনার জন্য আদর্শ। এক চামচ
বার্লি পাউডারের সঙ্গে লেবুর রস ও দুধ
মিশিয়ে এই স্ক্রাব তৈরি করে ৩০
মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন।
আপনার মুখের নানা রকম সমস্যা মেটাতে
এই স্ক্রাব বেশ ভালো। আপনি যদি
চটজলদি ফল পেতে চান, তবে দিনে ৩
থেকে ৪ বার এই মিশ্রণটি ব্যবহার করুন।
৪) গমের ভুসির স্ক্রাবঃ
গমের ভুসি বাজারে সব সময়ই পাওয়া
যায়। তিন চামচ গমের ভুষির সঙ্গে এক
চামচ গোলাপ জল ও দুধ মিশিয়ে তৈরি
করে নিন এই ফেসপ্যাক। আলতো করে
মুখের সব অংশে লাগিয়ে নিন। কিছুক্ষণ
তা রেখে আঙুল দিয়ে হালকা ঘষে তুলে
দিন। যতক্ষণ না মিশ্রণটি পুরোপুরি
শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ রেখে জল দিয়ে
ধুয়ে ফেলুন। এই মাস্ক ফেশিয়াল হেয়ার
গ্রোথ কমিয়ে দেয়।
৫) ল্যাভেন্ডার তেল ও চা গাছের তেলের
মিশ্রণঃ
এক চামচ ল্যাভেন্ডার তেল ও ৪ থেকে ৬
ড্রপ চা গাছের তেল দিয়ে একটি মিশ্রণ
তৈরি করে নিন। তুলো দিয়ে আলতো করে
মুখে লাগান। প্রত্যেক দিন ২ থেকে ৩ বার
একটানা তিন মাস এই মিশ্রণটি ব্যবহার
করুন। দেখবেন কার্যকরী ফল পেয়েছেন।
৬) হলুদঃ
জলে হলুদ গুঁড়ো মিশিয়ে, পারলে
প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট লাগান।
মুখের লোম তুলে ফেলতে ও চামড়ার
ইনফেকশন থেকে মুক্তি পেতে হলুদের
কামাল দেখুন।
৭) ওটমিল স্ক্রাবঃ
এক চামচ ওটমিলের সঙ্গে এক চামচ মধু ও
লেবুর রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে
নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই প্যাক ১৫
থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
তারপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে
ফেলুন। অবাঞ্ছিত রোম বৃদ্ধি কমাবে,
একই সঙ্গে ত্বক ময়েশ্চারাইজ় করবে।
৮) চিনি, মধু ও লেবুর রসঃ
প্রত্যেক দিন ২ থেকে ৩ মিনিট এই
মিশ্রণটি লাগান। লক্ষ্য রাখবেন
মিশ্রণটি যাতে ঘন হয়। যতক্ষণ না মুখে এই
মিশ্রণটি শুকিয়ে যায়, ততক্ষণ রাখে
আলতো হাতে ঘষে তুলে ফেলুন। দেখুন,
আপনার ত্বক কেমন চকচকে ও রোমহীন
হয়ে গেছে।
৯) আলু, মসুর, মধু ও লেবুর রসের ফেসপ্যাকঃ
এক কাপ আলুর রস, পরিমাণ মতো মসুর ডাল
বাঁটা, মধু ও লেবুর রস দিয়ে তৈরি করে
নিন এই মাস্ক। এই মাস্কটি লাগিয়ে ২০
থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে
ফেলুন। তাতে মুখের রোমের বৃদ্ধি হ্রাস
পাবে ও ধীরে ধীরে কমে যাবে।
১০) ডিমঃ
ডিমের গুণ অনন্ত। সে খাওয়ার পাতেই
হোক বা ফেসপ্যাক হিসেবে হোক। একটি
ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ
চিনি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
ভালো করে ফেটিয়ে মিশ্রণ তৈরি করে
নিন। মুখে ও যে সমস্ত জায়গায় রোম
রয়েছে সেখানে লাগিয়ে নিন। যতক্ষণ
না শুকোচ্ছে, ততক্ষণ অপেক্ষা করে হাত
দিয়ে ঘষে তুলে ফেলুন। দেখবেন, সমস্ত
রোম খসে গেছে।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...