Sunday, January 31, 2016

সকাল

আজিকে এই সকালবেলাতে
বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।।
আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,
বাতাস মাতে আলোছায়ায় মায়ার খেলাতে।।
নীলিমা এই নিলীন হল আমার চেতনায়।
সোনার আভা জড়িয়ে গেল মনের কামনায়।
লোকান্তরের ও পার হতে কে উদাসী বায়ুর
স্রোতে।।
ভেসে বেড়ায় দিগন্তে ওই মেঘের ভেলাতে।

No comments:

Post a Comment

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...