Tuesday, January 26, 2016

ঝড়ের মেঘ By তুহিন

যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর
তবে দয়া কোরো হে,
দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর ॥
ওহে অপাপপুরুষ,
দীনহীন আমি এসেছি পাপের কূলে--
প্রভু, দয়া কোরো হে, দয়া কোরো হে,
দয়া করে লও তুলে
আমি জলের মাঝারে বাস করি,
তবু তৃষায় শুকায়ে মরি--
প্রভু, দয়া কোরো হে,
দয়া করে দাও সুধায় হৃদয় ভরি ॥

No comments:

Post a Comment

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...