Monday, February 3, 2025

আচ্ছা, মানুষ নাকি সব ভুলে যায়?


 আচ্ছা, 

মানুষ নাকি সব ভুলে যায়? 

তুমিও যাবে? তা বেশ, ভুলে যেতেই পারো।


ঐ যে ঠোঁটে চুমুর দাগ, অসহায়ের মতো তাকিয়ে থাকা চোখ যুগল, কাছে পাওয়ার তীব্র আকুতি, গভীর আলিঙ্গন, এসব ভুলে যাবে কী করে?


তা বেশ, ভুলে যেতেই পারো সব।

ভুলে যাওয়া তোমার স্বভাব। যেদিকে স্রোত যায়, সেদিকেই স্মৃতি বহমান। এই যে এত আকুতি নিয়ে ভালোবাসা, তোমাকে নিজের করে চাওয়া, তোমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখা, সবকিছু উপেক্ষা করে তুমি ভুলে যেতেই পারো।


যে ঠোঁটে ঠোঁট রেখে বলেছিলাম, “ ভালোবাসি ” সেই ঠোঁটে চুমুর আবদার নিয়ে পড়ে ছিলাম তোমার পায়ের কাছে। না বুকে, না পায়ে – কোথাও যে ঠাঁই দিলে না! জানি, অপেক্ষায় তোমার ক্লান্তি নেই। তবে নিশ্চয়তা দাও, “ তুমি আমার। ” শুধু এটুকু নিশ্চয়তা পেলেই আমি অবলীলায় যুগ পাড়ি দিবো অপেক্ষায়। অনিশ্চিত অপেক্ষায় অনুভূতি নষ্ট হয়!


মানুষ সব ভুলে যায়!

ঠোঁটে চুমুর দাগ, ভালোবেসে তোমায় না পাওয়ার সম্ভাবনা, অনিয়মে যোগাযোগহীনতায় জর্জরিত হয়ে যাওয়া সম্পর্ক, সবকিছু ভুলে যাওয়া কী এত সহজ?

পারবে ভুলে যেতে, পৃথিবীতে সুখী হওয়ার জন্য এতকিছু থাকার পরেও কেন আমি শুধু তোমায় চেয়েছি? সবই ভুলে যাবে হয়তো। ভুলে যেতে যেতে একদিন ঠিক মনে হবে, “ জীবন কেন তোমার দেয়া ঘড়ির কাঁটার মতো থমকে দাঁড়ায়? ”


No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...