Wednesday, February 19, 2025

ছুঁয়ে দেখার সাধ্য নেই, তবু অনুভবে বুনে রাখি


 ছুঁয়ে দেখার সাধ্য নেই, তবু অনুভবে বুনে রাখি,

দূরত্ব যতই হোক আমি তাকে ভীষন ভালোবাসি তাকে.....!!


যেমন করে চাঁদ ছুঁতে পারে না কেউ,

তবু রাতভর তার আলোয় বিভোর হয়ে থাকে,

তেমনি আমিও তোমার ছোঁয়া না পেয়ে,

তোমার অস্তিত্বে বাঁচি প্রতিটা নিঃশ্বাসে।


শুধু দূর থেকে দেখি তোমার হাসির ঝিলিক,

তাতে কি আমার ভালোবাসা কমে যায়?

তোমার ছায়ায় বাঁধা আমার একলা রাত,

স্বপ্নের গভীরে তুমিই যে আমার ঠিকানা।


কখনো যদি ভেবো, ভালোবাসা স্পর্শ চায়,

তবে শুনে রেখো—

বাতাসের ছোঁয়া কি চোখে দেখা যায়?

তবু কি তার অস্তিত্বে শরীর জুড়িয়ে যায় না?


তুমিও আছো ঠিক তেমনি,

অদৃশ্য এক আবেগের সুতোয় বাঁধা,

যে বাঁধন ছিঁড়তে পারবে না দূরত্বের দেওয়াল,

আমি তোমায় ভালোবাসি, ছুঁতে না পারলেও...


          "অস্পর্শ ভালোবাসা"

                   লেখা_ছাব্বির

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...