Tuesday, February 4, 2025

ঘৃণা করতেই হবে এমন কোন কথা নেই।

 

ঘৃণা করতেই হবে এমন কোন কথা নেই। তবে মাঝেমাঝে মানুষ মন থেকে উঠে যায়, সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ অথবা আত্মীয়-স্বজন। আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না আর মন কেমন করে না,চোখের কোনে জল ও আসে না। চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না.....যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? বলতে ইচ্ছে করে না তুমি এটা কোরোনা ওটা কোরোনা তোমার জন্য এটা ঠিক নয় ...... কিচ্ছু না। 

  

   ঘৃণা তো কেবল মনের কোণে জমা থাকা ভালোবাসার এক বিপরীত প্রতিক্রিয়া মাত্র।


   আর আগ্রহ হারানো হল বহু চেষ্টার পর ও ব্যার্থতা স্বীকার করা। আগ্রহ হারালে না থাকে কিছু পাওয়ার ইচ্ছে আর না থাকে কিছু হারানোর ভয়। না থাকে ঘৃণা না থাকে সহানুভূতি,আগ্রহ যেমন মানুষকে অতি কাছের করে আবার আগ্রহ হারালে সেই প্রিয় মানুষগুলো হয়ে যায় দূরের কেউ একজন।🙂

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...