Tuesday, February 4, 2025

আমি তোমার নাম কাউকে বলি নি।


 আমি তোমার নাম কাউকে বলি নি।

কাউকে বলি নি তুমি আমার মন কতটা ভেঙেছিলে, কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে।


আমি কাউকে জানাই নি, তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভিতর কেমন করে একটা দগদগে ক্ষত করে দিয়েছে৷ যা এখনো আগের মতনই আছে। এক ফোঁটাও সারে নি।

তবুও মিথ্যে বলি। কেউ জিজ্ঞেস করলে মুচকি হেসে বলি, “আমি ভালো আছি।”

কিন্তু এই মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের ওপর চেপে বসে আছে। আমি সরাতে চাই কিন্তু উপায় আমার জানা নাই। 


আমি কাউকে বলি নি, আমার নির্ঘুম রাতের কথা। কেমন করে আমি অন্ধকারে ভয় পাই, অজানা আতংকে আঁতকে উঠি, চোখ ভিজে যায়, স্মৃতি তাজা হয়ে ওঠে কেমন নিঃশ্বাস কেড়ে নেয়। 


আমি কাউকে জানাই নি, তোমার রেখে যাওয়া প্রতিটা কথা, প্রতিটা আশ্বাস কেমন করে আমার ভাঙা হৃদয়ে বারবার ফিরে আসে। কেউ জানে না... 

ভেবেছিলাম ভুলে যাবো। কিন্তু ভোলা তো একটা অভ্যাস। যা আমি কোনোদিনই শিখতে পারিনি।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...