Monday, February 3, 2025

অবলীলায় অভিমানের মেঘ এসে ছুঁয়ে যায়।

 

অবলীলায় অভিমানের মেঘ এসে ছুঁয়ে যায়। 

কই? তুমি তো ছুঁয়ে দেখো না! রোজ একটু একটু করে হতাশা ছুঁয়ে দেয়, মন খারাপের পায়তারা চলে সন্ধ্যা থেকেই, নির্ঘুম রাতে এপাশ ওপাশ করতে থাকি! দরজায় অপলক তাকিয়ে থাকি তুমি ছুঁতে আসবে বলে। তবে তুমি আসো না, ভালোও বাসো না এখন!


ভালোবাসা সমানে সমান না হলে একপক্ষ নিদারুণ শূন্যতায় ভুগে! এই যে এত শূন্যতা, এত হাহাকার ছুঁয়ে যায় হৃদয়ে, তুমি ছুঁতে চাইলে কী আর ওরা ছুঁতে পারে? 


দু'চোখ দিয়ে অপলক তোমায় দেখবো বলে সুনসান নীরবতায় আমি একা থাকি। চিন্তা-চেতনায়, মন ও মগজে শুধু তোমার আধিপত্য। তোমার খবরদারি উপেক্ষা করে, এই আমায় আর কে ছোঁয়ার দুঃসাহস দেখায়? তুমি ছোঁয় না বলেই অভিমানের মেঘ জমে মনে, বৃষ্টি নামে চোখের ধারায়! 


এই যে এভাবে দূরে থাকো, ঠিকঠাক নিয়ম করে ভালোবাসো না, কথা বলো না, এভাবে কী ভালোবাসা হয়? কত কথা পাখি হয়ে উড়ে যায়, কত কথা বুকের ভেতর জমে জমে কষ্টের পাহাড়, এইসব যন্ত্রণা তুমি বোধহয় হেসেখেলে উড়িয়ে দিতে পারো।


তোমার জন্য হৃদয় টাটায়!

তোমার কথা ভেবেই তো দেহ আর মন জুড়ে এত রোগ-শোক! এমন করে আদতে নিজেকে ভালো রাখা যায়? তুমি ছুঁয়ে দিলেই এইসব ছাইপাঁশ মন খারাপ, একাকিত্ব, বিষন্নতা আর অভিমানের মেঘ আমায় ছুঁতে ঘেন্না করে। 


মানুষ আজন্মকাল কলঙ্ক বয়ে বেড়াতে পারে, তবে এই যে কেউ থাকার পরেও নিজেকে এত একা লাগা, অসহায় মনে হওয়ার যে অনুভূতি আর কথা জমে জমে হৃদয়ে সুবিশাল পাথর বয়ে বেড়াতে পারে না!



No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...