Monday, February 3, 2025

অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়!


 অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! তোমাকে বলা যায় না, ঠিক কেমন লাগে, কতটা অসহায়বোধ করি নিজেকে! এড়িয়ে যাও বোধহয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব। 


তোমাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয়!

কতকিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়! ঠিক কেমন লাগে, তোমাকে বোঝাতে পারি না। তুমি কখনো জানতেও চাইলে না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়!


শুধু তুমি বুঝো না বলেই এত আক্ষেপ হয়।

নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনোকিছুই বোঝো না তুমি। এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে তোমায় চাওয়া, আকাঙ্খাদের তুমি কেমন অগ্রাহ্য করো! আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনোকিছুই ভালো লাগে না।


তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! কতভাবে, কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার। এ যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়!



No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...