কষ্টের সীমানা কতদুর ?এর শুরু কোথায়? শেষ কোথায় ?কারো কষ্ট মুহুর্ত মাত্র, কারো কষ্ট অষ্টপ্রহর।কারো কষ্ট সপ্তাহ, মাস বা বছর, কখনো বা যুগ !কারো কষ্ট জীবনের অন্তিম শয়নেই সমাপ্তি টানে।কারো কষ্ট শুকতারার মত হঠাত খসে পরে।কারো কষ্ট ইন্দুরবির মত পালাক্রমে আসে।কারো কষ্ট তমঃবিষাদে নক্ষত্রের মত জ্বলে।কারো কষ্টে কষ্টেই গাঁথা সুখের মালা।কষ্টের সীমানা কতদুর ?কারো কষ্ট এলোমেলো, কারো কষ্ট একা।কারো কষ্ট নিরবে কাঁদে, যায়না তারে দেখা !কারো কষ্ট দিন দুপুরে, কারো কষ্ট রাতে,কারো কষ্ট লালে লালে নীল,দাগ কেটে রয় সুপ্রভাতে।কারো কষ্ট নস্ট বলে, নস্টেই কাব্যের কষ্ট ,নস্টে নস্টে এক জীবন হারে, কষ্টের গল্পটি স্পস্ট।কষ্ট আমার চোখের কোনে, বুকে কষ্টের মরুভুমি,কষ্ট আমার একলা রাতের, কষ্ট আমার তুমি।কষ্টের সুতোয় কাব্য গাঁথি ,কষ্টেই আমি বাঁধা ,অশ্রু দামে কষ্ট কিনি, কষ্টেই সুখ গাঁথা ।কষ্ট আমার একটা আকাশ, বরফ গলা নদী,কষ্ট আমার একটা অতীত, ছুঁয়ে দেখতে যদি।কষ্ট আমার ঘরের চোকাঠে, শীতল পায়ে হাটে,কষ্ট নড়ে চোখের ভিতর, কষ্টের কোলে বছর কাটে। কষ্টআমার দুপুর বেলা, কষ্ট একলা রাতি,কষ্ট বুকের ভাসমান পাঁজর,কষ্ট পথের সাথী।কষ্ট তোমার বিমুখ হওয়া, কষ্ট জলরাশি,কষ্টের সাথে সন্দ্বি আমার, কষ্টে কষ্টে হাসি।কষ্ট খুঁজি সকাল সন্দ্ব্যা, কষ্টেই যত ভয়,কষ্ট আমার গোপন রাতের, সন্দ্ব্যাতারা সাক্ষী রয়।
Subscribe to:
Post Comments (Atom)
যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প
যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...
-
💘প্রকৃত পুরুষের কাছে একজন রমণীর মূল্যায়ন। 🌻 বেশিরভাগ পুরুষই তাদের মায়ের কাছ থেকে ভালোবাসা পাননি, তাই তারা অবচেতনভাবেই নারীদের মাধ্যমে সে...
-
যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...

No comments:
Post a Comment