Wednesday, December 9, 2015

কেমন আছো By মানছুর

কেমন আছ জানিনা জানার ইচ্ছে হলে ও জানতে পারিনা,
একটা সময়ই ছিল তোমাকে না দেখে থাকতে পারতাম না , তা
ওই সময়ই একটা ব্যাপার ভাল ছিল তোমাকে না ভেবে
থাকতে পারতাম।
এখন তোমাকে না দেখে থাকতে পারি কিন্ত না ভেবে
থাকতে পারি না কিন্তু কেন ?
জানি না আর কখনো জানার চেষ্টা ও করি না কেন করবো
কার জন্য করবো যাকে একা রেখে চলে গেছ
অনেক দূর, কি ভেবেছিলে আমি ভেঙ্গে যাব
ভেঙ্গে দিবে আমার সব কিছু কি ছিল তোমার ইচ্ছা কষ্ট
দিয়ে আমাকে শেষ করে দিবে কিন্তু তমি কি করে
ভুলে গেলে আমি জন্মের পর থেকেই জ্বলছি তুমি
আর নতুন করে কি জ্বালাবে ।
আমার লেখা গোলা তুমি পড়বে জানি হয়ত কোন একদিন
তুমি পড়বে কিন্তু কিছু বলবে না কারণ তোমার বলার কিছু
নেই থাকবেই বা কি করে যা বলার ছিল টা তো বলেই
দিয়েছ আজ একটা গান অনেক মনে পরে
জীবন মানে পদ্মা নদী
থেমে সে তো থাকে না
তোমাকে ছাড়া আমি কষ্টে আছি
এমন কখনো ভেবনা
তুমি যদি ভাল থাক আমাকে ছাড়া
আমি কেন পারব না
তোমার কি কখনো মনে পরে এই গানটা শুনি বলে তুমি
অনেক রাগ করতে ,
আর আমি তোমাকে বলতাম যে কি করবো তুমি যদি
আমাকে ছেড়ে কখনো চলে যাও সেই সময়ই গানটা
গাইব তাই শিখে রাখি, তুমি আমার মুখ চেপে ধরে
বলেছিলে এক মাত্র মরন ছাড়া তোমাকে আমাকে আলাদা
করতে পারবে না ।
সেই তুমি আজ আমাকে চেন না দেখে না দেখার মত
করে চলে যাও কিন্তু কেন ?
আমি কি তোমার কোন ক্ষতি করছিলাম ??
তোমাকে তো শুধু ভালবেসেছিলাম
চেয়েছিলাম সারাটা জীবন তোমার বুকে মাথা রেখে
কাটাতে, চেয়ে ছিলাম তোমার হাতে হাত রেখে জীবন
পার করে দিতে কিন্তু কিছুই হল না আর হবে ও না।
আমার লেখা হইত এখানেই শেষ কিন্তু জীবন এর শেষ
কোথাই ??
যানিনা তবে সেই অপেক্ষাই আছি যাবার আগে এক নজর
তোমাকে দেখার আসাই
একবার চখের দেখা দেখব বলে হইত বেছে আছি
দরদিয়া তুমি দাওনা দেখা থাকলে কাছা কাছি
ভাল থেকো সারাটা জীবন দোয়া করি, তোমার উপর
আমার কোন অভিমান কেই নেই কোন রাগ তোমাকে
ভালবাসার আগে এমন কোন সর্ত তো ছিল না যে তুমি
আমার হবে, সারা জীবন আমার পাশে থাকবে তবে কেন
তোমার ওপর অভিমান করবো বল,
ভুলে গেছি তোমার দেয়া সব কষ্ট
ভুলতে পারিনি তোমাকে
ভুলে গেছি তোমার সব কথা
ভুলতে পারিনি তোমার প্রেম।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...