Friday, December 13, 2024

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়


 সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে সে দ্বিধাদ্বন্দে ভুগছে।


প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে, এড়িয়ে চলা। 


যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে, তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে, মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যেকোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই। 


এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ- অভিমান; যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়!


এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ-অনুভূতি, বিশ্বাস অর্জন করে, গা ঢাকা দেয়! এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়! এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু'বার ভাবে না। আর যেটা সারাজীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে!


সংগৃহীত

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...