Saturday, December 14, 2024

আমরা কেমন অ'দ্ভুত তাই না.? প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তো'লপাড় করে দেই।


 আমরা কেমন অ'দ্ভুত তাই না.?
প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তো'লপাড় করে দেই। মানুষটাকে পাওয়ার জে'দ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না। নিজের পরিবার, পারা প্রতিবেশী, এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্য ও নিজেকে প্রস্তুত রাখি। তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সমান করার সাহস রাখি।
ভয় যদি থাকে সে একটাই - মানুষটাকে হারানোর। তাছাড়া মাথা মস্তিষ্ক, কল্পনা জল্পনা , দিবা স্বপ্ন বা নিশীস্বপ্ন সবটা জুড়েই ওই একটাই মানুষ। তাকে যে পেতেই হবে যেকোনো মূল্যে।
লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় - আমরা একা হয়ে যাই সম্পূর্ণ । তখন জানতে পারি - বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই। আমায় না পেলে তার বিশেষ কিছু যায় আসে না - বরং ভালই হয়।
আমরা ভে'ঙে যাই - তারপর ও একটার একটার চেস্টা করে যাই তাকে পাওয়ার, নিজের অনুভূতি বোঝানোর। কিন্তু নাহ্, বিশেষ কিছু লাভ হয় না। পায়ের তলার মাটি হারিয়ে ফেলি। পুরো পৃথিবী আমাদের উ'পহাস করে " কোথায় যার জন্য এত কিছু"?
কিছু বলার থাকে না। দেয়ালে পিঠ ঠে'কে যায় - ক্লান্ত হয়ে যাই। উঠে দাঁড়াতে চেষ্টা করি - ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়।

তার প্রোফাইল চেক করা, আড়ালে লুকিয়ে দেখা, তার আশেপাশে থাকার বাহানা খোঁজা অভ্যাস হয়ে যায়। কোনো ইমোশনাল পোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য। আবারো চেষ্টা করি - বেওকুফ হয় ফিরে আসি।
শেষ পর্যন্ত নিজেকে বোঝাই - মেনে নেই, ফিরে আসি। তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখি না। সবাই ভাবে আমরা মুভ অন করে গেছি - আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি। কিন্তু তার নাম শুনলে , তার মতো কাউকে দেখলে কিংবা কাটানো সময়গুলো কিছুই মাথা থেকে সরে না। তার প্রোফাইল চেক করার অভ্যাস টা পিছু ছাড়ে না। 

মজার ব্যাপার হলো - এখন অব্দি যা কিছু সবটাই এক তরফা। হোক পাওয়ার চেষ্টা বা ভোলার। হোক লড়াই কিংবা হার মানা। তার কোনো প্রতিক্রিয়া নেই - না তো কখনও ছিল। 
অথচ এটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি। পরিবার এর সাথে দূরত্ব বাড়ে, বন্ধু বান্ধব উপহাস করে আর আমরা জোকার হয়ে যাই। অতঃপর সব কিছু থেকে লুকিয়ে বাঁ'চতে শুরু করি। নিজেকে আড়াল করে নেই - একা করে ফেলি। ভালবাসতে গিয়ে আমরা নিজেকে চো'র বানিয়ে ফেলি অথচ সে ঠিকই সিংহের মত মাথা উঁচু করেই বাঁ'চে। কি অদ্ভুত তাই না।

©®

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...