Thursday, December 12, 2024

একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে।


 একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে। 


যে সম্পর্কে আপনাকে হিসেব করে কথা বলতে হয়, যার   সাথে নিয়ম করে কথা হয় না, দেখবেন সেই সম্পর্কে আপনি ভালো নেই! কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। 


একজন মনোযোগী শ্রোতা আপনাকে সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি যদি একজন মনোযোগী মানুষ পান, তবে আপনার চাইতে সুখী আর কেউ হতে পারে না।


যে মানুষটা আপনার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে, এবং আপনাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটা আপনাকে কখনো দুঃখ দিবে না। বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে আপনার মন ভালো থাকবে সেই সাথে নিজেকে কখনো একা মনে হবে না।


সম্পর্ক Toxic ঠিক তখনই হয়, যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না! যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না!


কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যদি বোবার মতো হয়ে বাঁচতে হয়, তবে সেই সম্পর্ক আপনাকে কেবল মানসিক যন্ত্রণা দিবে! পরস্পরের সময় দেয়ার যে ব্যাপারটা, সেটা পরস্পরের কথা পরস্পর মনোযোগ দিয়ে শোনার মধ্যে দিয়ে অতিবাহিত হতে পারে। আর নিঃসংকোচে যাকে সব কথা বলতে পারেন এবং সে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনাকে বোঝে, সেই মানুষটাকে দুঃখ দিয়েন না। নয়তো তার অভিশাপে সারাজীবন বোবার মতো হয়ে বাঁচতে হবে! কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও সারাজীবন বোবার মতো হয়ে বেঁচে থাকার যন্ত্রণা অসীম।


#Copy

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...