Thursday, December 12, 2024

আজকাল বড্ড উতলা হয়ে থাকি, জানো তো?


 "আজকাল বড্ড উতলা হয়ে থাকি, জানো তো? 

হুটহাট জড়িয়ে ধরা, ঠোঁটে চুমু খাওয়ার বড্ড ক্রেবিংস হয়। শুনেছি জড়িয়ে ধরলে নাকি হতাশা দূর হয়।


ভীষণ মন খারাপের রাতে, তোমায় কাছে পাওয়ার ইচ্ছেরা বড্ড জ্বালায় আজকাল! একাকিত্ব পেয়ে বসে। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, আকাশের ঐ সুদর্শন চাঁদ, শীতের রাতে কম্বল, এসব আর আমায় রোমান্টিক কিংবা উষ্ণতা অনুভব করাতে পারে না। ঐ যে, কাছে তুমি থাকো না, তাই।


আমি তো সেই কবে থেকেই উতলা হয়ে আছি। ও চোখে কাজল পরে এসে আমার সামনে দাঁড়াবে। তুমি দাঁড়ালেই তো আমি ঠোঁট বাড়াতে পারি। ও চোখে কাজল দেখে নিজেকে সামলাই কী করে? বলো তো...


এই যে হৃদয়ে এত প্রেম এত আদর, অথচ দেখো– প্রেমহীন জীবন অনাদরে কেমন দুমড়ে'মুচড়ে যায়! তুমি ছাড়া কী আর এসব জমে? শীতের রাতে চাহিদা দায়সারা দিয়ে তুমি তো দিব্যি দূরে থাকো, অথচ আমার এই উতলা মনটাকে বোঝাই কী করে?


কাজল চোখে, এলো চুলে, আকুল দৃষ্টিতে, নির্লিপ্ত কণ্ঠে,  আমায় ভালোবাসি, বলবে না? ভয় আর দ্বিধা উপেক্ষা করে, খুব শক্ত আলিঙ্গনে এ ঠোঁটে চুমু খাবে না?


হৃদয়ে টইটম্বুর প্রেম, ভেতরে তীব্র দহন, মোমের মতো পু'ড়তে থাকি শুধু! তুমি আগুন হয়ে শুধু পু'ড়িয়ে যাও, আমি কি আর তোমায় ছুঁতে পারি? তোমায় ছুঁলেই তো বরফ গলে পানি হয়। প্রবল তৃষ্ণায় ধুঁকে মর'ছি, অথচ তুমি? সেই তো দিব্যি দূরেই!❤️‍🩹😊



No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...