Tuesday, October 15, 2024

অনলাইন অফলাইন ভালোবাসা

 


কিছু সম্পর্ক অনলাইনে তৈরী হলেও তার প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়ে হাজার গুন বেশি হয়ে থাকে । চ্যাট করতে করতে ভালোলাগা তৈরী হয় , পরে এক সময় ভালোবাসায় পরিনত হয় । 


সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরী হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনের একটা অংশ হয়ে থাকে । তার মন খারাপ , তার কষ্ট , তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে । এক সময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুয়ে তার জন্য আকন্ঠ ভালোবাসা জন্মে । যারা বলে ভার্চুয়াল সম্পর্ক,আমি তাদেরকে বলব নিঃস্বার্থ ভালোবাসা। 


কারন যার জন্য কোন এক্সপেকটেশন থাকে না থাকে  শুধু অসীম ভালোবাাা সেই ভালোবাসার নামই হলো মায়া। যে মানুষগুলো একে অপরের জন্য কাঁদে , একে অনলাইন অফলাইন ভালোবাসা অপরকে জড়িয়ে থাকে , একে অপরের মন খারাপ ও অভিমান বোঝে তাদের ভালোবাসার কোন স্বার্থ থাকেনা । যারা চ্যাট লিষ্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ডেটিং দেই । 


ভালোবাসা কেবল একজনের জন্য তৈরী হয়। বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না । ভালোবাসলে ভালোবাসার মানুষ থাকে সবটা জুড়ে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক । তারজন্য থাকে সীমাহীন মায়া ।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...