Saturday, March 12, 2016

তুমি কি আমাকে এখনো ভালোবাসো By তুহিন

তুমি কি আমাকে এখনো ভালোবাস?
যেমনটি আগে বাসতে?
.
তুমি কি এখনো আমায় খুঁজো?
যেমনিভাবে আগে হাজার লোকের
ভীরে খুঁজতে?
.
আমি নেই বলে কি তুমি এখনো হৃদয়ে
মৃদু কম্পন অনুভব করো?যেমনিভাবে
আগে করতে।
.
তুমি কি এখনো আমাকে নিয়ে স্বপ্ন
দেখ?যেমনিভাবে আগে দেখতে।
.
তুমি কি এখনো আমাকে নিয়ে
ভাবো?যেমনিভাবে আগে যে
ভাবনায় মশগুল থাকতে।
.
না এখন তুমি হয়তো এগুলোর একটাও
করো না।কারন এখন তুমি আমাকে
কাঁদিয়ে অন্যজনের পিছনে ছুটতে
ব্যতিব্যস্ত।
.
কি দোষ ছিল আমার বলতে পারো?শুধু
আমার জানামতে আমার একটাই গুরুতর
অপরাধ ছিল।আর সেটি হচ্ছে
তোমাকে ভালোবাসে অন্তরে
স্হান দেয়া।
.
হয়তো এর আগে তুমি আরো মন ভেঙ্গে
খাঁন খাঁন করেছো।হৃদয় ভেঙ্গে চুরমার
করেছো।তুমি হয়তো জান না যে
ভাঙ্গা হৃদয় আর নতুন করে বাধেঁ না।
.
তুমি সেই দিন এই কষ্টটা বুঝবে যেদিন
তুমি কাউকে সত্যিকারের
ভালোবাসবে আর সে তোমার হৃদয়
ভেঙ্গে চুরমার করবে।
.
আমি সেই দিনের অপেক্ষায় রইলাম।
যেদিন তোমার ভালোবাসা
ভালোবাসা নামক খেলায় তুমি
হেরে যাবে।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...