Tuesday, February 9, 2016

রবীন্দ্রনাথ ঠাকুর

আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই
প্রভাতখানি।
আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল
তাহার বাণী।
ওরে মন, খুলে দে মন, যা আছে তোর
খুলে দে--
অন্তরে যা ডুবে আছে আলোক-পানে
তুলে দে।
আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্ রে
ফুটে--
চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর
আঁচল টানি॥

No comments:

Post a Comment

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...