Monday, January 18, 2016

কান পেতে রই

আমি কান পেতে রই.......
ও আমার আপনহৃদয় গহন-দ্বারে
বারে বারে কান পেতে রই |
কোন্ গোপন বাসীর কান্নাহাসির গোপন কথা
শুনিবারে-
বারে বারে কান পেতে রই ।।
ভ্রমর সেথা হয় বিবাগি
নিভৃত নীল পদ্ম লাগি রে,........
কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীনঅন্ধকারে
বারে বারে কান পেতে রই ।।
কে-সে মোর কে-ই বা জানে,
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে,
কিছু তার বুঝি না-বা ।
মাঝে মাঝে তার বারতা
আমার ভাষায় পায় কি কথা রে,....
ও সে আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে
বারে বারে কান পেতে রই ।।

অপরুপ বাংলা

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।
ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাত
করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র
আগুনবরন!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি
রে!
তোমার মুক্তকেশেরে পুঞ্জ
মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে
রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।
যখন অনাদরে চাই নি মুখে
ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের
বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা
সে তোর মলিন হাসি-
আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের
দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কি মুরতি আজি দেখি
রে!
আজি দুখের রাতে সুখের স্রোতে
ভাসাও ধরণী-
তোমার অভয় বাজে হৃদয়মাঝে
হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে
আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে
সোনার মন্দিরে।।

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...