Friday, July 8, 2016

মুক্ত আকাশের পাখি তুমি

মুক্ত করে দিলাম তোমায়
আর সেই সাথে শুরু হল ভাঙ্গন আমার...
আমার পৃথিবীতে
তোমার প্রভাব যতই থাকুক না কেন...
আমার পৃথিবীটা...
তোমায় ছাড়া যতই এলোমেলো হোক না কেন
তবুও চাইব না আর তোমায়...
আর কখনো না কোনদিন না...
এতটা স্বার্থপর হয়ে উঠতে পারিনি এখনও
যে শুধু নিজে বাঁচার তাগিদে তোমায় চাইব...
আমি নিঃশেষ হয়ে যাবার পরও যদি
তুমি ভাল থাক তবে সেখানেই আমার শান্তি......।।

No comments:

Post a Comment

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...