Friday, February 19, 2016

চন্দ্র রাতের শেষে By তুহিন

আমি তোমার কাছে আসবো ফিরে
কোন এক চন্দ্র রাতের শেষে
আমার জন্য কিছু জল রেখো চোখে
ললাটে রেখো কিছু রোদ
ঠোঁটে রেখো একটু লেপ্টানো হাসি
চিবুকে রেখো কিছু মিষ্টি আদর
আর বুকে রেখো বাসনা
আমি আবার আসবো ফিরে
স্বপ্ন-সারথি অথবা শাদা বকপাখি হয়ে
শিশির ভেজা কোন এক নিশ্চুপ রাতে
তুমি সোহাগ কাঁকন পরে
দখিনের দরজায় দাঁড়িয়ে থেকো
আর ভুলে যেও অভিমান
ভুলে যেও সব দলছুট বেদনা।
#কোন_একদিনের_স্বপ্ন

Tuesday, February 16, 2016

তোমাকে হারিয়ে শুন্য আমি Posted By T.....

একাকী আমার জীবনটা অনেক ভালো ছিল ,
যে জীবনে কোন স্বপ্ন ছিল না ,
ছিল না কোন চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ,
ছিল না কোন প্রাপ্তি আর হারানোর বেদনা ।
হঠাৎ করে তোমার অল্প কিছু দিনের অবস্থান
আমার জীবন
টা কে বদলে দিল ।
হ্যাঁ সত্যিই অনেক স্বপ্ন আর কিছু অন্য রকম অনুভূতি
জন্ম
দিল আমার মাঝে ।
কিন্তু এক পসলা বৃষ্টির মত হঠাৎ করে তোমার
চলে যাওয়াটা অনেক বেশী বদলে ফেলেছে
আমাকে ,
আবার একা করে ফেলেছে আমাকে ।
কিন্তু বিশ্বাস করো সেই একাকী জীবন আর
আজকের এই
একাকীত্বতার মাঝে যে অনে ব্যবধান সেটা
আমি বুঝি ।
আমার সেই একাকী জীবন কোনদিনও দুঃখ দেয়নি
আমাকে ,
কিন্তু আজকের এই একাকীত্বতার জীবন একটু সুখ
দেয়নি আমাকে ,
শুধু দিয়েছে চোখের কুনে কিছু অশ্রু ফোঁটা আর
কিছু নির্ঘুম
রাত ।

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...