Monday, April 4, 2016

শেষ আকুতি By তুহিন

বার বার অপলক দৃষ্টি নিয়ে দেখে যাই তোমায়
যতবার দেখি ,
আর যতবার দেখেছি আপন মনে
তবুও বার বার অতৃপ্তি থেকে যায় ।
ও চোখের গহিনে যে স্বপ্ন দেখি
দেখি বেঁচে থাকার প্রয়াস ,
এ তো এ জন্মের নয়
এ তো পূর্ব জন্মের ।
তবু তোমাকে দেখার সাধ মিটে না ।
অপলক দৃষ্টি নিয়ে ততবার দেখেছি যতবার বাঁচার
আকুতি ছিলো হৃদে ।
তবুও যে অতৃপ্ত !
তবে জেনে গেছি আমি
হ্যাঁ খুব করে জেনে গেছি এ জন্মে তোমায় দেখার
তৃপ্তি হবে না ।
শর্তবিহীন আজীবন তোমাকে দেখার আদম্ম ইচ্ছে
কে
বুকের রাজ ফটকে বন্দী করে
শেষ বারবের মত অপলক তোমায় দেখে দেখে যেতে
যেতে
চিৎকার করে বলে যাবো ,
এ জন্ম আমার বৃথা ,
এ জন্ম আমার নিরাশ ,
তোমায় আরও দেখার ইচ্ছে ছিলো ।

Saturday, April 2, 2016

কষ্টের আহাজারীর জীবন

কষ্টের আহাজারিতে ভরপুর জীবন!!
তবুও হেঁসে হেঁসে কাঁটাতে হয় সময়ের এক একটি ক্ষণ-
ধুঁকে ধুঁকে থাকার অভ্যাস আয়ত্ত করতে হয়
প্রতিনিয়ত-
বেঁচে থাকার আশ্বাস এখনো মরেনি-
শত কষ্টের ভারেও ঠিকই বেঁচে থাকা হয় দারুণভাবে।
অতীতের কথা ভেবে কেন নষ্ট হবে জীবন-
নতুন এক প্রেরণায় বাঁচার শপথে উঠে দাঁড়াবো
আবার-
হারানো মানুষগুলোকে দেখিয়ে দেবো-
তারা ছাড়াও ভালো থাকা যায়!!
তবু কেন জানি-তুমি আসো মনের গহীনে-
অবাস্তবে তোমাকে নিয়ে হারিয়ে যায় দিগন্তে!
শুধু বাস্তবেই তোমায় দেখে-
মাথা নিছু করে চলে যেতে হয়।

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...