Sunday, April 2, 2017

কিছু নীল কষ্ট


কিছু নীল কষ্ট

- সালমান মাহফুজ


যেদিন এ হৃদয়ের পাশে সুবর্ণ আলো ছড়িয়ে

হেসে উঠেছিলে তুমি প্রভাতী সূর্যের মত -

জীবনের পাতা থেকে এক নিমেষেই

মুছে গেল সব কষ্টের কালিমা;

শিশিরসিক্ত সবুজ ঘাসে

ঘমিয়ে থাকা প্রজাপতির মত

একটি ঘুমন্ত স্বপ্ন জাগতে চাইল

তোমার নরম স্পর্শে- অনেক বছর আগে

যে ঘুমিয়ে পড়েছিল কাক-ডাকা পড়ন্ত বিকেলে ।


আজ হৃদয়ের পাশে খেলা করে কিছু নীল কষ্ট,

মাঝে মাঝে অশ্রু হয়ে তারা নেমে আসে ঠোঁটে-

পেতে চায় ভেতরের রসনার স্পর্শ ;

আমি হাত দিয়ে মুছে ফেলি সেই অশ্রু,

কেননা, তোমার ভালোবাসা

আমায় কষ্টকে লালন করতে শিখায় নি ,

শিখিয়েছে - কীভাবে কষ্টকে জয় করা যায়।

No comments:

Post a Comment

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...