Wednesday, November 20, 2024

ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো


 ভালোবাসলে সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসাই ভালো।হিসাব কিংবা দর কষাকষি করিয়া ভালোবাসা যায় না। তাহা হইলে তা আর ভালোবাসা হয় না ভনিতা হইয়া দাঁড়ায়। মানুষ বাঁচে আর কয়দিন?সেই স্বল্প সময়ের মধ্যে অবিনশ্বর পৃথিবীতে নশ্বর জীবন লইয়া কাউকে হিসাব করিয়া ভালোবাসতে আমি চাই না।


আমি জানি সমস্ত কিছু উজাড় করিয়া ভালোবাসার পর হয়তো আমি স্বর্গ পাবো না হয় সব হারাবার পরে উচ্ছনে যাবো।যা হবে সেটা পরে হবে।

কিন্তু ততদিনও যদি আমার জীবনকাল না থাকে তাহা হইলে তো আমি সব হারাইয়া ফেলিব।বেশির মোহে আমার আমার সব বিলীন হইবে। তাহার চেয়ে ভালো আমি বর্তমানে বাঁচি। জীবনাবসানের নিশ্চয়তা নাই। যখন আমি চলিয়া যাইবো তখন জগতের সমস্ত সৌন্দর্য লইয়াই আমি পারি দিব।
কোনো কিছুর মোহ আর আমায় আটকাইতে পারিবে না। 


এই বিশাল জগৎ ছাড়িয়া যাইবার পূর্বে আমি তোমারে মহা সমুদ্রের ন্যায় দীর্ঘ ও গভীরভাবে ভালোবাসিতে চাই। যাহার গভীরতার অন্ত নাই সেইরূপ আমি তোমার ভালোবাসার অতল স্পর্শ গভীরে প্রবেশ করিতে চাই।আমি তোমায় অসীম আকাশের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে কোনো কিছুর সীমা থাকবে না। আমি তোমারে স্থির পাহাড়ের ন্যায় ভালোবাসিতে চাই যেখানে প্রেম থাকবে অটল। আমি তোমাকে বৃষ্টির ন্যায় ভালোবাসিতে চাই যেখানে থাকবে সীমাহীন জল যা হৃদয় শুষ্ক করিবে না কখনো।আমি ঝর্ণার ন্যায় তোমারে ভালোবাসিতে চাই যাহা ক্রমাগত বহমান যেখানে বহমান থাকবে তোমার প্রতি আমার প্রেম। 


আমি তোমারে এমনভাবে ভালোবাসিতে চাই যেখানে তোমারে পাওয়ার পর আমি জগতের সমস্ত কিছু ভুলিয়া যাইবো। আমি তোমারে পাওয়ার পর ভুলিয়া যাইবো কে দিয়াছিলা আমায় কষ্ট, কে করিয়াছিল পর, কে দিয়াছিল মিথ্যা অপবাদ, কে করিয়াছিল অন্যায় অপরাধ। আমি শুধু তোমাতেই মগ্ন থাকিব। আমি তোমাতেই মুগ্ধ হইয়া জীবনকালের ক্ষীন আয়ু ফুরাইয়া জগৎ পারি দিব।আমি তোমাতেই বিভার হইয়া এই পৃথিবীর মায়া শেষ করিয়া যাইবো।

Monday, November 18, 2024

চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।


 চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।


একজন নারী চাইলেই - একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে। আবার অসম্মানের একদম নিম্ন মানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে। আবার সেই নারীই একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরীব পুরুষ হিসেবে পরিণত করতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে মা-বাবা ভাই-বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহণ করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের, মা-বাবা ভাই-বোন এর সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, সমাজ ছাড়া, দেশ ছাড়া করতে- বাধ্য করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর, একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে- সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে!


একজন নারী চাইলেই - শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে। আবার চাইলেই সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে! শুধু কেবল রব এর হুকুমের মৃত্যু ছাড়া।


একজন নারী চাইলেই - একজন পুরুষকে বস্ত্রহীন পাগল - উম্মাদ বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিক ভাবেও সুস্থ করে তুলতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে। আবার চাইলেই সে নারী - পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে!


একজন নারী চাইলেই - একজন পুরুষের সমস্যা কারণ হতে পারে। আবার চাইলেই সে নারী - একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে।


একজন নারী চাইলেই - একজন পুরুষের সুখ হতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে - আজীবন পুরুষের জীবননাশ করতে পারে! ইত্যাদি ইত্যাদি


একজন নারীর -


শিক্ষা, চিন্তা- চেতনা, শক্তি- ক্ষমতা, ভালোবাসার মায়া - মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয়।


তাই

নারী চাইলেই - অনেক কিছু করতে পারে!

প্রতিটা নারীর প্রেম হোক - তার সংসার।


প্রতিটা নারীর ভালোবাসা হোক- তার আপন প্রিয় স্বামী। প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক - তার বুকে আগলে রাখা ধন - প্রিয় সন্তান।


নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস - তুমি সব সময় "তোমার সৌন্দর্য" তোমার সকল গুণ দিয়ে আগলে রাখবে।


নারীর সৌন্দর্য হোক -

নারীর অসাধ্য সাধনকারী -

গৃহময়ী হোক - নারীর নেতৃত্ব -

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...