Thursday, November 7, 2024

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...


 

একটা সম্পর্ক ভালোভাবে টিকিয়ে রাখার জন্য কিছু বিষয় মেনে চলতে হয়...


#বিশ্বাস - আপনার ভালোবাসার মানুষটির বিশ্বাস অর্জন করুন। দেখবেন সব ভালো ভাবে চলবে। কখনোই যেন সন্দেহ সৃষ্টি না হয় দুজনার মাঝে।

একটা সম্পর্কে যদি সন্দেহ চলেই আসে তবে নিজে নত হোন। বুঝিয়ে বলুন। দেখবেন মানুষটা আপনাকে বুঝবে। 


#ত্যাগ - আপনার সম্পর্ক মধুর করে গড়ে তোলার জন্য অনেক ত্যাগ করতে হবে। হয়ত ভাববেন সে তো করছে না, কিন্তু মনে রাখবেন আপনাকে দেখেই সে ত্যাগ করা শিখবে। 


#সময় - ভালোবাসার মানুষটিকে সময় দিতে শিখুন। তার সাথে নিজের কথা বলুন। তাকে বুঝতে পারলেই আপনি সফল। আর এই সফলতা আনার জন্য সময় দিতেই হবে। 


#বুঝা - অনেক সময় নানা সমস্যার জন্য আপনার ভালোবাসার মানুষটা মন খারাপ করে থাকবে। কিন্তু সে আপনাকে কিছু না বলতে পারে। এক্ষেত্রে আপনার তাকে বুঝতে হবে।

তার মনকে আপনার মন দিয়ে পড়ুন। দেখবেন তার মনের সব কথা আপনার সামনে চলে আসবে। 


#পবিত্রতা - আমি এই যুগের ছেলে, কিন্তু তবু বলবো, এখন প্রেম মানেই মানুষ শারীরিক সম্পর্কের কথা ভাবে। ভুলেও এসব করবেন না। প্রথমত আপনার ধর্ম তা আপনাকে করতে না করেছে। আর দ্বিতীয়ত আপনার এই লালসার জন্য একটা সুন্দর সম্পর্কের ইতি ঘটিয়ে ফেলতে পারেন নিজের অজান্তেই। 


#উপহার - হ্যা, আপনি ভাবতে পারেন অনেক দামী কিছু কিনে দিলেই হলো। তাই যদি ভাবেন তাহলে বলবো আপনি ভুল। কাচা ফুলের চাইতে কিন্তু নকল ফুলের দাম বেশি। তাও মানুষ কাচা ফুল ভালোবাসে। তাই সে কি দিলে খুশি হবে সেটা ভাবুন। 


#যত্ন - ভুলেও আপনার ভালোবাসাকে এতটুকুও অবহেলা করবেন না। যত্ন করতে শিখুন। মনে রাখবেন প্রিয় মানু্ষের অবহেলার চেয়ে কষ্টের আর কিছু নাই। 


#ভালোকথা - তাকে ভালো কথা বলুন। যাতে করে সে বুঝতে পারে আপনি একজন ভালো মানুষ।

তাকে ধর্ম নিয়ে কথা বলুন। তার পড়াশোনা নিয়ে কথা বলুন। ভালো থাকবে সম্পর্ক।


মূলত আপনার সম্পর্ক কেমন যাবে সেটা আপনার উপরে নির্ভর করে। সে আগে এটা সেটা করবে এমনটা ভাববেন না। নিজেকে আগে তুলে ধরুন দেখবেন সেও আপনার মত হয়ে যাবে। 


পৃথিবীর প্রতিটা সম্পর্ক হোক মধুর।

এক হয়ে যাক সকল ভালোবাসা 💏💝

Wednesday, November 6, 2024

ইদানিং মানুষ --- আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে,


 

ইদানিং মানুষ ---

আত্মসম্মানের নামে ইগো বাড়িয়ে নিচ্ছে, 

সহজ থেকে ক্রমশঃ কঠিন হয়ে উঠছে। 

আবেগ লুকাতে গিয়ে প্রিয় মানুষ হারাচ্ছে, 

কষ্ট পাচ্ছে কিন্তু কাঁদতে পারছে না। কারণ সেল্ফ রেসপেক্ট নয়, ইগোতে আটকে যাচ্ছে। 

ব্যাক্তিত্ব দেখাতে গিয়ে অহংকারী হচ্ছে, একটার বেশি দুটো কথা নেই তাই নিজেই নিজেকে একটা শক্ত খোলের মধ্যে বন্ধ করে ফেলছে।

স্মার্ট হতে গিয়ে অশ্লীল হচ্ছে, সহবৎ- সংস্কৃতি-রুচি-আচার-নিয়ম- শালীনতা সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যুগেরও আগে এগিয়ে থাকার চেষ্টায় অহেতুক মরীচিকায় ফাঁসছে। 

স্ট্রেইট ফরওয়ার্ড সাজতে গিয়ে অভদ্র হচ্ছে,

 উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেকে শিক্ষিত দাবী করছে। আদপে ভিত্তিহীন যুক্তিহীন অশিক্ষিত হয়ে থাকছে।

দশ টাকা রোজগারের যোগ্যতা তৈরী হওয়ার আগেই হাতে দশ হাজার টাকা এসে যাওয়ায় নিজেকে ধনকুবের ভেবে নেওয়া মানুষ আসলে ফানুসে পরিণত হচ্ছে।।

এতো কিছু হতে থাকলে কী আর মানুষ হয়ে ওঠা হয়?? মানুষের মতো দেখতেই হয়.... দিনশেষে 'মানুষ' হতেই ভুলে যায়। অন্যের সাথে বাদ-ই থাক...কাম-ক্রোধ-লোভ-ঈর্ষা-মদ-মাৎসর্যে মত্ত উন্মত্ত দু-পেয়ো প্রাণীগুলো নিজেকে নিজেই চেনে না-বোঝে না-জানে না ধরণের অপাংক্তেয় অমানুষ হয়েই প্রমাণ করে।

 তাই তো এখন মানুষের ভীড়ে 'মানুষ' মেলে না সহজে।।

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...