Tuesday, December 8, 2015

কিছু স্বপ্ন ছিলো by তুহিন

আজ সত্যিই আমি অপরিচিত নিজের কাছে
হারিয়ে ফেলেছি আমি, আমার আমি কে
ছোট্ট কিছু স্বপ্ন ছিল বাস্ততা স্বপ্ন গুলো কে বদলে
দিল
আজ কষ্ট হচ্ছে না , দুঃখও নেই আমার ,
না হয় হেরে গেলাম জীবনের কাছে এই তো ??
একদিন আমিও তোমার কাছে স্মৃতি হয়ে যাবো
ভুল করেও হয়তো মনে পরবে না ,
ভাববে না কোন একজন ছিল
যে তোমায় তার পৃথিবী ভাবতো ,
হয়তো কিছু পুরনো স্মৃতি ভেবে
হাজারো নতুন স্মৃতির চাঁদরে ডেকে দেবে আমাকে
কষ্ট নেই তুমি ভুলে যাবে আমায়
হয়তো বাস্তবতা তোমায় বদলে দিয়েছে
তুমি নতুন করে স্বপ্ন দেখতে শিখে গেছ ।
সত্যিই তোমার তুলনা তুমি
খেলেছ আমার আবেগ গুলো নিয়ে
বদলে দিয়েছ কষ্টের রং দিয়ে আমার সোনালি স্বপ্ন
গুলো ।
তবুও তুমি ভালো থেকো
যতটা ভালো থাকলে আর আমায় মনে পরবে না

বেঁচে থেকে কি লাভ. By. তুহিন

মৃত্যু আর জীবনের
সহবাসে এই মাত্র জন্ম হল আমার,
মাথার মধ্যে এখনও নিউরনিক সেল গুলো
সঠিক ভাবে উত্তেজিত হতে শেখেনি।
তবুও আমি অনেক কিছু বুঝতে শিখে গেছি :
মৃত্যুর ছোবল বিষাক্ত নয়, ------ স্বাদহীন!
আমি অজস্র মৃত্যুর ছোবল নিয়েছি এ বুকে ----
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারং বার।
মৃত্যুর বরপুত্র আমি !
করোনারিসাইনাস বেয়ে নেমে আসা চিন চিনে ব্যথায়
আমার মস্তিষ্কজাত নিউরনিক সেল গুলো
নার্ভের শরীর দিয়ে ব্যথার বার্তা পাঠায় না।
অথচ রাস্তায় পড়ে থাকা অভুক্ত শিশুর আর্তনাদে,
মৃত মায়ের স্তনে অবুঝ বালকের দুগ্ধ অন্বেষণে,
পাগলের গায়ের ক্ষতে সর্বগ্রাসী কীটের দংশনে,
আমার শরীরের প্রতিটি কোষে, কোষে তখন অসহ্য
যন্ত্রণা হয় !
তুমি বেঁচে থেকেই মরে আছ,
মরে গিয়েই বেঁচে যাওয়া বোধ হয় ভাল হতো !
এভাবে বেঁচে থেকে কি লাভ?
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারংবার... সহস্র বার.....
মৃত্যুর বরপুত্র আমি....!!

যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প

  যে ছেলেটি কখনো হার মানেনি – একটি অনুপ্রেরণামূলক বাংলা গল্প SEO Title: যে ছেলেটি কখনো হার মানেনি | অনুপ্রেরণামূলক বাংলা গল্প Focus Keywo...