Saturday, November 25, 2017

স্বার্থপর

চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যাদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা

Friday, November 24, 2017

শুনো মেয়ে, শুধু “ভালবাসি”



শুনো মেয়ে, শুধু “ভালবাসি” বলেই থেমে যেতে চাই না; উন্মত্ত এক প্রেম উপহার দিতে চাই তোমায়। চাওয়া পাওয়ার হিসেবের কাঠগড়ায় দাড়িয়ে নয়, ভাবনাহীন, উদ্দাম এক প্রেমের ইতিহাস গড়তে চাই।


রাগ করে ফোন কেটে দিই, কেন জানো? চাই আবার ফিরে এস, আমি হবো তোমার শেষ গন্তব্য। কথায় কথায় রাগ করি কেন??? রাগ, অভিমান তো সবার জন্য নয়!!! আমার সব অনুভূতি, হোক সেটা ভালবাসা কিংবা রাগ- অভিমান, তারা তো তোমাতেই আশ্রয় খোঁজে। মেয়ে তুমি আমার নিংড়ানো ভালবাসাটুকু নিয়ে যাবে, রাগটুকু নিবে না, তা তো হবে না; অভিমানগুলোকে প্রশ্রয় দিবে না, তা তো মানব না। শুনো মেয়ে, আমি ভুল করলে মন মত বকা দিবা; না, ভুল বুঝে দূরে থাকবে না। আর হ্যাঁ, দোষ কার ওসব বাদ দিয়ে সবসময় “সরি” বলবে, শুধু আমাকে, অন্য কাউকে নয়।


কী ভাবছ? আমার কাছে ছোট হয়ে যাবে? মোটেও না, বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি কী আজও পুরোটুকু তুমিই আছ? নাকী কিছুটা আমারও হয়ে গেছে? যদি সবটুকু তোমারই থাকে তবে বলবো, সরে যাও, দূর হয়ে যাও আমার আঙিনা থেকে। আর যদি কিছু হারিয়ে ফেলেছ বলে মনে হয় তবে বলব, এইটুকু আমার, আমারই অংশ হয়ে গেছে। ভরসা রাখো, প্রাণ থাকতে এই অংশটুকুর অমর্যাদা হতে আমি দেব না।

200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Infinix Note 60 Ultra

  টেক কোম্পানি  ইনফিনিক্স  Mobile World Congress (MWC 2026) এর মঞ্চ থেকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Infinix Note 6...